আপডেট: মে ২৫, ২০২৬
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার রাজাপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৭২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৪৪ বোতল মদ জব্দ করেছে বিজিবি। রবিবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার রাজাপুর গ্রামের বাশারের আম বাগানের ভেতর হতে আসামিবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়।
রবিবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের অধীন রাজাপুর বিওপির একদল বিজিবি রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্ত পিলার ৭১/৮-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রাজাপুর গ্রামের বাশারের আম বাগানের ভেতর হতে আসামিবিহীন অবস্থায় জব্দ করা হয় ২৭২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৪৪ বোতল মদ। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার ইমরুল হোসেন মল্লিক।

