শিরোনাম
হাসপাতাল থেকে নার্সের মরদেহ উদ্ধার প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা জীবননগর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক আমতলীতে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ঝালকাঠিতে অবৈধ বাল্কহেড জব্দ, ২ লাখ টাকা জরিমানা বাকেরগঞ্জ পৌরসভা ৬ নং ওয়ার্ডবাসীর দোয়া ও ভালোবাসা প্রত্যাশী কৃষক দল নেতা বশির হাওলাদার খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের কাছ থেকে তিন মাস কিস্তি আদায় নয়, নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা

জীবননগর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক

আপডেট: July 23, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৩শে জুলাই) সকালে উপজেলার মেদিনীপুর বিওপির আওতাধীন হরিহরনগর গ্রামের তোতা মিয়ার আমবাগানের ভেতর হতে তাকে আটক করা হয়। আটক মেহেরাজ হোসেন লিমন (২০) হরিহরনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মেদিনীপুর বিওপির একদল বিজিবি নায়েব সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৩/১-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের তোতা মিয়ার আমবাগানের ভেতর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

এসময় ৯৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মেহেরাজ হোসেন লিমন নামের একজনকে আটক করা হয়। আটক লিমনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া একই ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির একদল বিজিবি বুধবার দিবাগত রাত ২টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় উদ্ধার করেছে দুই হাজার ৪০০ পিস ভারতীয় ওষুধ। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার আনিসুর রহমান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network