জুতার বক্সে মিলল ৯ হাজার ইয়াবা, বিমানযাত্রী আটক

আপডেট: July 10, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: জুতার বক্সে করে পাচারকালে কক্সবাজারের বিমানবন্দরে ইয়াবাসহ আটক হয়েছেন নুরুল আয়ুব চৌধুরী নামের এক ক্যাবল ব্যবসায়ী। এ সময় তার থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকের বিমান বাংলাদেশের একটা ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি।আটক নুরুল আয়ুব চৌধুরী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চুন্না পাড়া এলাকার মৃত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে। পেশায় তিনি ক্যাবল ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা হাসান জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাটের (বিজি-৪৩৪) এর যাত্রী ছিলেন নুরুল আয়ুব। স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে দায়িত্বরত এনএসআই ও বিমানবন্দরের গোয়েন্দারা তাকে তল্লাশির সিদ্ধান্ত নেন। পরে তল্লাশি চলাকালে হাতে থাকা জুতার বক্সের ভেতর থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করেন।তিনি আরো জানান, তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network