শিরোনাম
মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের সাতলার লাল শাপলার বিল বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হেমায়েত উদ্দিন খান

জেমসের জন্মদিনে ভক্তদের আয়োজনে উৎসব ও দোয়া মাহফিল!

আপডেট: October 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বিনোদন: বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি। ২ অক্টোবর ৫৭ বছরে পা দেবেন জেমস। এই জীবন্ত কিংবদন্তির জন্মদিনে প্রতি বছরের মতো এবারও উৎসবে মাতবে তার ভক্তরা। দেশজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা করছেন নানা আয়োজন। এর মধ্যে থাকছে দোয়া ও মিলাদ মাহফিল, কেক কেটে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে খাবারের আয়োজন, গান-আড্ডা ইত্যাদি।

জানা গেছে, ঢাকার পাশাপাশি খুলনা, যশোর, নরসিংদী, রংপুর, মেহেরপুর, কুড়িগ্রাম, ভোলা, পটুয়াখালীসহ বেশ কিছু জেলায় এই কার্যক্রম চলবে। বিশেষ দিনটিতে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় জেমসের জন্য দোয়া করা হবে। কিশোরগঞ্জ জেলায় থাকছে দিনব্যাপী বিনা মূল্যে রক্ত পরীক্ষার আয়োজন।

এসব কর্মকাণ্ডের উদ্যোগে রয়েছে জেমস অনুরাগীদের গ্রুপ ‘দুষ্টু ছেলের দল’। তারা নিজ উদ্যোগে গড়ে তুলেছে এতিমখানা ও কোরআন শিক্ষা কেন্দ্র। ২ অক্টোবর সেখানকার প্রায় ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে দোয়া ও মিষ্টিমুখ আয়োজনও থাকছে। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ব্যানার-পোস্টার তৈরি করা হয়ে গেছে।

প্রতি বছরই জেমসের জন্মদিন নানা আয়োজনে উদ্‌যাপন করেন ভক্তরা। ২০১৬ সালে এক ভক্ত দেড় হাজার কেজি ওজনের একটি কেক বানিয়ে পুরো ঢাকা শহর প্রদক্ষিণ করেন এবং শেষ পর্যায়ে জেমসের বাসায় হাজির হন। এমন আরও বহু অদ্ভুত ভালোবাসায় সিক্ত হন রকস্টার জেমস।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network