শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

জেলের জালে ধরা পড়লো ৯০ কেজির বাঘাইড় মাছ, বিক্রি হলো ১ লাখে

আপডেট: March 20, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের একটি বিশালাকৃতির বাঘাইড় মাছ। মাছটি এক নজর দেখতে এবং টাটকা মাছের স্বাদ নিতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। শেষ পর্যন্ত মাছটি এক লাখ টাকায় বিক্রি হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে সদর উপজেলার কামারজানি বন্দর এলাকায় ব্রহ্মপুত্র নদে মোস্তাফা নামে এক জেলের জালে এই বিশালাকৃতির বাঘাইর মাছটি ধরা পড়ে। মাছটি ডাঙায় তোলার পর উৎসুক মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। জেলেরা মাছটি বিক্রির জন্য স্থানীয় বাজারে নিয়ে গেলে সেখানেও ভিড় জমে যায়।

মাছ ব্যবসায়ী সবুজ মিয়া মাছটি এক লাখ টাকা দিয়ে কিনে নেন। পরে তিনি মাছটি গাইবান্ধা শহরের পুরাতন বাজারে নিয়ে গিয়ে কেটে কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নেন। বাজারে মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি শুরু করলে মুহূর্তের মধ্যেই তা শেষ হয়ে যায়। বড় মাছের স্বাদ নিতে সাধারণ মানুষ লাইন ধরে তাদের সাধ্যমতো মাছ কেনেন।

​বিশালাকৃতির এই মাছটির অংশ কিনতে পেরে খুশি ক্রেতারাও। মাছ কিনতে আসা আব্দুল আজিজ নামে এক ক্রেতা জানান বলেন, এতোবড় মাছ এককভাবে কিনে খাওয়ার সামর্থ্য আমার নেই। কিন্তু ব্রহ্মপুত্রের টাটকা ও বড় মাছের স্বাদ নেওয়ার খুব ইচ্ছা ছিল। তাই ২ কেজি মাছ কিনেছি। আমার মতো অনেকেই এভাবে কেজি দরে ভাগ করে মাছ কিনেছেন।জেলেদের মুখে হাসি ফুটিয়েছে এই বাঘাইড় মাছ। ব্রহ্মপুত্রে সচরাচর এতো বড় মাছ ধরা না পড়লেও মাঝেমধ্যে এমন বড় মাছ পাওয়া যাওয়ায় স্থানীয় মৎস্যজীবীরা বেশ আশাবাদী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network