জেলের জালে ধরা পড়ল ৬৪ কেজি ওজনের ‘পাখি মাছ’

আপডেট: October 10, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বঙ্গোপসাগরে বাঁশখালীর এফবি রিফাত ট্রলারের মাঝি আজগর আলী নামে এক জেলের জালে ধরা পড়েছে ৬৪ কেজি ওজনের একটি পাখি মাছ।বৃহস্পতিবার সকালে মাছটি পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এসময় মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় ডাকের মাধ্যমে মালিকানাধীন খান ফিসের মাধ্যমে সোহেল নামে এক মাছ ব্যবসায়ী মাছটি সাত হাজার টাকায় কেনেন।

জেলে আজগর আলী বলেন, ‘এই প্রজাতির মাছ এখন কম ধরা পড়ে। আগে আরো বেশি ধরা পড়ত এই মাছ। আমাদের এই অঞ্চলে এর চাহিদা বেশি না থাকলেও রাজধানীসহ দেশের বাইরে এর চাহিদা বেশি।’

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটির বৈজ্ঞানিক নাম সেইল ফিস। জেলেরা এটিকে পাখি মাছ হিসেবে জানেন। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ হওয়ায় এ মাছ কম ধরা পড়ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network