শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

জোরপূর্বক সালিসের চেষ্টাঃ কাউনিয়ার ওসির নামে অভিযোগ দায়ের

আপডেট: May 12, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল জজ কোর্টের একজন বিজ্ঞ আইনজীবীকে কথা না শুনলে গ্রেফতারের হুমকি দিয়েছেন বিএমপি কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ। এমন অভিযোগ উল্লেখ করে বরিশাল মেট্রপলিটন পুলিশ কমিশনারের কাছে ১১ মে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন।
অভিযোগপত্রে অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, আমি বরিশাল জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য। কাউনিয়া ব্রাঞ্চ রোডে আমার বাসায় রাস্তার নিম্নাংশে পয়োনিস্কাশনের কাজ চলছিল। কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোন কারন দর্শানো ছাড়াই কাজ বন্ধ করার নির্দেশ দেন। এ বিষয়ে মামলা চলমান আছে এবং কোন স্থিতাবস্থা জারী নেই মর্মে জানালেও তিনি তা আমলে নেননি। আদালতের নির্দেশনা অনুযায়ী পানিনিস্কাশনের কাজে কোন বাঁধা নেই। আদালতের এসব বিষয়ে তিনি তোয়াক্কা না করে উল্টো কাজ বন্ধ না করলে আমাকে গ্রেফতার করার হুমকি দেন। ওসি যে কোন ভাবে প্রভাবিত হয়ে এমন এক পাক্ষিক কাজ করছেন এবং সে কারনেই অশোভন আচরণ করেছেন। তাছাড়া মামলার বিষয়টি গুরুত্ব না দিয়ে তিনি জোরপূর্বক সালিসে বসার চাপ দিচ্ছেন। আমি তার বিহীত ব্যবস্থা চেয়ে পুলিশ কমিশনার মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে বিএমপি কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, আমি দুই পক্ষকে মঙ্গলবারের মধ্যে বসে সমাধান করতে বলেছি। সে পর্যন্ত কাজ বন্ধ করা হয়েছে। আইনজীবীকে গ্রেফতারের হুমকির বিষয়টি অস্বীকার করেন ওসি সনজিত।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network