ঝালকাঠিতে পাসপোর্ট তৈরির চেষ্টাকালে দুই রোহিঙ্গা নারী আটক

আপডেট: August 20, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতারণার মাধ্যমে অন্যের পরিচয়ে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় দুই নারীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে তাদের আটক করা হয়। ঝালকাঠি জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শফিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন ব্রিজ এলাকার রুহি আক্তার এবং বরিশাল সদর উপজেলার ভাটিখানা এলাকার জাফরিন আক্তার।জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম রোড এলাকার শিল্পী আক্তার নামে এক নারীর পাসপোর্টে প্রতারণার মাধ্যমে ছদ্মবেশে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার চেষ্টা করছিলেন রুহি আক্তার। এ সময় তার সহযোগী জাফরিন আক্তারকেও আটক করা হয়।জিজ্ঞাসাবাদে রুহি জানিয়েছেন, পাসপোর্ট সংগ্রহের উদ্দেশে গত নয় মাস ধরে তিনি ঝালকাঠি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। পাসপোর্ট করতে পারলে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network