ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: August 24, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি জেলা পুলিশের জুলাই মাসের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে পৃথকভাবে সভা দুটি অনুষ্ঠিত হয়।

সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মেরিন সুলতানা। এতে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণমূলক নানা বিষয়ে আলোকপাত করা হয়। এতে সার্ভিস রুলস অনুসরণ, শৃঙ্খলা বজায় রাখা, মানসম্মত খাবার নিশ্চিতকরণ, ড্রেস রুলস মানা, ছুটি ও টিএ বিল প্রদানে ন্যায্যতা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। এ ছাড়া সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ ও মানবিক আচরণ করার নির্দেশনাও দেওয়া হয়।

কল্যাণ সভার শেষ অংশে অবসরগ্রহণকারী পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান এবং বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দায়ের হওয়া মামলার অগ্রগতি ও তদন্ত কার্যক্রম খতিয়ে দেখা হয়। অপরাধ নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকবিরোধী অভিযান, চুরি ও দস্যুতা প্রতিরোধ, ইভটিজিং ও সাইবার অপরাধ দমনে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন পুলিশ সুপার।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজীদ ইবনে আকবর, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ্ আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network