শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

টঙ্গীতে মধ্যরাতে যৌথবাহিনীর অভিযানে আটক ৫৪

আপডেট: March 16, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

টঙ্গী প্রতিনিধি:: গাজীপুরের টঙ্গীতে ছিনতাই ও মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে আটক করেছে পুলিশ। মাদকপল্লী খ্যাত হাজী মাজার বস্তিতে গতকাল রবিবার রাত ১১টা থেকে আজ সোমবার ভোর তিনটা পর্যন্ত যৌথবাহিনী এ অভিযান চালায়।

এ সময় ছিনতাইকারী ও মাদক কারবারিদের ঘরে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, এখানে মাদকের হাট বসে এটি সত্যি। এখানে অভিযান করতে এসে এর প্রমাণ মিলছে। বিভিন্ন বাহিনীর ৫০০ জনবল নিয়েই এ অভিযান চালানো হয়েছে। তবে আমাদের ধারণা, অভিযানের বিষয়ে আগে থেকে জেনে যাওয়ায় অনেকেই পালিয়ে যায়।তিনি আরও বলেন, মাদকের ছড়াছড়ি আর হতে দিবো না। আমাদের অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে এই মাদক কারবারিদের কারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, কারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের বের করে আইনের আওতায় আনা হবে। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় ছোট বড় ২০টি বস্তি রয়েছে। এসব বস্তিতে অভিযান চলবে। গত তিনমাসের হিসেবে লক্ষাধিক ইয়াবা জব্দসহ পাঁচ থেকে সাতশত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এতে সাড়ে পাঁচশত মামলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network