শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৫

আপডেট: May 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

টঙ্গী প্রতিনিধি: টঙ্গীর মেইলগেট এলাকায় অবস্থিত হামিম গ্রুপের একটি গার্মেন্টসে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ সোমবার (১০ মে) সকাল সাড়ে ১১টায় তিন দিনের পরিবর্তে ১০ দিনের ঈদের ছুটির দাবিতে বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় ১৫ শ্রমিক গুলিবিদ্ধ হওয়া ছাড়াও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপিসহ পাঁচজন ও অন্তত ৩৫ শ্রমিক আহত হন।

জানা যায়, প্রতিদিনের মতো শ্রমিকরা আজ সকালে তাদের কর্মস্থলে এসে যোগদান করেন। পরে মালিক পক্ষ থেকে তিনদিনের ছুটি ঘোষণা করতেই শ্রমিকরা উত্তেজিত হয়ে গার্মেন্টস থেকে বাহির হয়ে ১০ দিনের ছুটির দাবিতে বিক্ষোভ করতে থাকে। পরে বেলা ১২টায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড সর্ট গানের গুলি ছোঁড়ে পুলিশ। এতে ১৫ জন শ্রমিক গুলিবিদ্ধ ও ৩৫ জন আহত হয়। এ সময় শ্রমিকদের ইট-পাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এরপর শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। সেখানেও শ্রমিকদের সরাতে পুলিশ একাধিক টিয়ারসেল নিক্ষেপ করে। এখনো থেমে থেমে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network