শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

টাঙ্গাইলে একই পরিবারের পাঁচজন করোনায় আক্রান্ত

আপডেট: April 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ টাঙ্গাইলে করোনা রোগীর সংস্পর্শে আসা একই পরিবারের আরও চারজন আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তরা হলেন- স্বামী-স্ত্রী ও তাদের দুই ছেলে এবং এক মেয়ে। তারা জেলার সখীপুর উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা।

সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান বলেন, ‘ঢাকা ফেরত কাঁচামাল ব্যবসায়ী উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা রিপন গত ২১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর তার সংস্পর্শে আসা আরও ১১জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে রিপনের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের করোনা পজেটিভ এসেছে। এর আগে রিপনের করোনা পজেটিভ আসার পর তার বাড়িসহ আশপাশের ৩২টি বাড়ি লকডাউন করা হয়েছিল। তারা সবাই সুস্থ আছেন। এজন্য তাদের ওই বাড়িতেই রাখা হয়েছে।’

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ‘জেলার বিভিন্ন উপজেলা থেকে বুধবার (২২ এপ্রিল) ১১৩জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। এদের মধ্যে জেলার সখীপুরে চারজন ও গোপালপুরে একজনের করোনা পজেটিভ এসেছে। আইইডিসিআর থেকে রাতে ফোনে বিষয়টি জানানো হয়।’

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী বলেন, ‘পোশাক শ্রমিক এক যুবতী কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়িতে ফেরেন। এরপর তার জ্বর, সর্দি দেখা দেয়। নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হলে তার নমুনায় করোনা পজেটিভ আসে।’

এ নিয়ে জেলায় মোট ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network