শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

টেকনাফ শিবিরে করোনায় প্রথম রোহিঙ্গার মৃত্যু

আপডেট: April 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::  কক্সবাজারের টেকনাফ উপজেলার শিবিরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।মৃত রোহিঙ্গার নাম সুলতান আহমদ (৬৭)। তিনি টেকনাফের শালবাগান আশ্রয়শিবিরের (২৬ নম্বর) বি-৬ ব্লকের বাসিন্দা ছিলেন।গত রোববার রাতে কক্সবাজার সদর হাসপাতালে ওই রোহিঙ্গার মৃত্যু হলেও তা প্রকাশ পায় সোমবার রাতে।এর আগে করোনায় উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে ১০ রোহিঙ্গার মৃত্যু হলেও টেকনাফ শিবিরে এটাই প্রথম মৃত্যু।কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন মো. আবদুর রহমান চৌধুরী জানান, রোববার রাত ৯টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুলতান আহমদকে মৃত ঘোষণা করেন। সোমবার বিকালে টেকনাফের শালবন আশ্রয়শিবিরে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়।

এর সত্যতা নিশ্চিত করেছেন শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।তিনি বলেন, সুলতান আহমদ গত এক মাস আগে পেটের টিউমারের চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাকালে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।সোমবার রাতে বৃদ্ধের জানাজা ও দাফনের পর করোনায় একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক দেখা দেয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network