ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় চার জন নিহত

আপডেট: April 20, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মুন্সিগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় চার জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১৮ জন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, দাঁড়িয়ে থাকা বিকল একটি ট্রাককে শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। তারা হলেন হাজেরা বেগম (৫০) ও সাইফুল ইসলাম (৩০)। তাদের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারহানা জানান, হাসপাতালে যাদের আনা হয়েছে, তাদের মধ্যে দুজন নিহত রয়েছেন। আহত ১৮ জনের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network