শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়নে সরকার বাধ্য হবে- চরফ্যাশনে জামায়াত নেতা কাজী হারুন বাকেরগঞ্জে গণভোটের রায় ও জুলাই হতাকারীদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি সন্ত্রাস বন্ধ না করলে জনগণ রাস্তায় নেমে আসবে : জহির উদ্দিন বাবর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০ বাকেরগঞ্জে বিস্ফোরিত বোমাটি ছিল হাতে তৈরি, নেপথ্যের কারণ খতিয়ে দেখছে পুলিশ গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বাকেরগঞ্জের এমপি আবুল হোসেন ‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা!

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

আপডেট: September 26, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়েসহ তিন জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাঘেরকোনা-শত্রুমর্দন এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক হবিগঞ্জের আজমিরিগঞ্জের জলসুখা গ্রামের সজল ঘোষ (৪০), বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের বাসিন্দা আঁখি রাণী চৌধুরী (৩৬) এবং তার মেয়ে প্রথমা চৌধুরী (১৫)।

প্রথমা চৌধুরী সুনামগঞ্জ শহরের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিলেন। তারা শহরে উকিলপাড়া এলাকায় বসবাস করতেন। অটোরিকশাচালক সজল ঘোষ শহরের নবীনগর এলাকায় বসবাস করেতন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকালে তারা অটোরিকশাযোগে সুনামগঞ্জ শহর থেকে হবিগঞ্জে যাচ্ছিলেন। পথে শান্তিগঞ্জের বাঘেরকোনা-শত্রুমর্দন এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক সজল ঘোষ ও আখি রাণী চৌধুরী মারা যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার নাম পারভেজ আহমেদ (৩৫)। তিনি দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মা ও মেয়েসহ তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network