১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল! ঝালকাঠিতে তিন ইটভাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

ডাঃ আনোয়ার হোসেন বাবলুকে তুলোধুনা….

আপডেট: আগস্ট ১১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিনের বিভাগীয় প্রধান ডা. আনোয়ার হোসেন বাবলুকে তুলোধনো করেছেন সাংবাদিকরা। সোমবার বেলা ১১টায় শেবাচিম কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে প্রশ্নবানে ডাঃ বাবলুকে জর্জরিত করেন তারা। এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর উপস্থিত ছিলেন।
সম্প্রতি হাসপাতালের গুরুত্বপূর্ণ তিনটি বিভাগ বন্ধ করেন ডাঃ বাবলু। এতে চরম ভোগান্তিতে পরে রোগীরা। সাংবাদিকদের প্রশ্নের মুখে ডাঃ বাবলু দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তা পারেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র সংগঠক মহিউদ্দিন রনি বরিশালে ২৮ জুলাই থেকে শেবাচিমসহ স্বাস্থ্য খাতের সংস্কারের জন্য তিন দফা আন্দোলন শুরু করেছেন। এ আন্দোলন চলাকালে ২ আগষ্ট শেবামেকের ভাইস প্রিন্সিপাল ডাঃ আনোয়ার হোসেন বাবলুর মৌখিক নির্দেশে বন্ধ হয়ে গেছে কিডনী, হেপাটোলজী ও গ্যাস্ট্রোলিভার বিভাগ।
তবে ডাঃ বাবলু বলেছেন বন্ধ করা হয়েছে সাময়িক ভাবে। পুনঃরায় চালু করা হবে। এদিকে রোগীরা এ তিন বিভাগে রোগী ভর্তি বন্ধ থাকায় দুর্ভোগে পরেছেন স্বজনরা। তারা প্রকাশ করেছেন ক্ষোভ। অভিযোগ উঠেছে ডাঃ আনোয়ার হোসেন বাবলু সম্প্রতি শেরেবাংলা মেডিকেল কলেজ এবং হাসপাতালের নিয়ন্ত্রক হয়ে উঠেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network