শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪২

আপডেট: July 22, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও দুই হাজার ২৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ২৪২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে এক হাজার ২৩৯ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট এক হাজার ৬৫১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতালের ৯৫১ জন। আর সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ৭০০ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নয়জন ঢাকা সিটিতে এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) দুই জন মারা যান।এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটির ১৩১ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৩৬ জন মারা যান।

চলতি বছরের ২১ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬৮৫ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১৮ হাজার ৮৮৫ জন ও সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ১১ হাজার ৮০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৮৬২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ১৪ হাজার ৯১৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল আট হাজার ৯৪৭ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারাদেশে মোট ছয় হাজার ৬৫৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে রয়েছেন ঢাকা সিটিতে তিন হাজার ৮৩৯ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) দুই হাজার ৮১৭ জন।গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network