৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
গৌরনদীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের নির্দেশ বাকেরগঞ্জে ইজিবাইক, অটোরিকশা, সিএনজি, থ্রি-হুইলার যানবাহনের ভাড়া বৃদ্ধিতে জনমনে ক্ষোভ বরিশালে কি‌শোরী ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডা‌দেশ কাউখালীতে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএম কলেজ ছাত্রদল নেতা‌দের বিরুদ্ধে ঝাড়ু মি‌ছিল বরিশালে বিদায় বেলায় সাবেক জেলা প্রশাসক খায়রুলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠনেকে নিয়ে অপপ্রচার ও মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ পাটক্ষেতে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন

আপডেট: মে ১৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা উত্তর সিটি নির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফকে।সোমবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান উদ্বোধনী বক্তব্য দেন।এসময় চরমোনাই পীর বলেন, আমরা কেবল এমপি বা মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না। ইসলাম, দেশ, জাতি ও মানবতার পক্ষে আমাদের অবস্থান অটল থাকবে। ভবিষ্যতেও এ ভিত্তিতেই জোট গঠিত হতে পারে।জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ওপর আস্থা রাখার কথা জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network