শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

তেজগাঁও বিভাগের দায়িত্বে এসপি হারুন

আপডেট: June 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ এবার পুলিশের উপ-কমিশনার হিসেবে তেজগাঁও বিভাগের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এদিকে তেজগাঁওয়ের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে লালবাগ বিভাগে এবং লালবাগ বিভাগের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলামকে ডিএমপি সদর দফতরে লজিস্টিকস বিভাগে বদলি করা হয়েছে।মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।নারায়ণগঞ্জ ও গাজীপুরের সাবেক এসপি হারুনকে গত ১৪ মে পুলিশ সদর দফতর থেকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়।

এছাড়া ডিএমপি সদর দফতরের উপ-কমিশনার (লজিস্টিকস) মো. জিয়াউল আহসান তালুকদারকে পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমের দায়িত্ব দেওয়া হয়েছে।

পিওএম পশ্চিমের দায়িত্বে থাকা উপ-কমিশনার মোহাম্মদ নজরুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপে বদলি করা হয়েছে।পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালনের আগে ঢাকা মহানগর পুলিশে ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network