ত্রিশালে ডায়গনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগে সিলগালা

আপডেট: April 1, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অনিয়ম, ভুল চিকিৎসা, প্রতারণা ও অনুমোদনহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে “আজিজ ডায়াগনস্টিক সেন্টার” নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) উপজেলার বালিপাড়া ইউনিয়নে ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান।জানা যায়, হুমায়ুন কবির নামে এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখা, আলট্রাসনোগ্রাফি ও ইসিজি সেবা প্রদান করে আসছিলেন—এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আগেই প্রতিষ্ঠানটি বন্ধ করে পালিয়ে যান। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
অভিযানকালে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) এবং ত্রিশাল থানার একটি পুলিশ টিম উপস্থিত ছিলেন।জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network