শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

থানায় ডিউটি অফিসার হিসেবে কর্তব্য পালনকালে এসআই সাইদুরের মৃত্যু

আপডেট: June 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালীর মহিপুর থানায় ডিউটি অফিসার হিসেবে কর্তব্য পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এসআই সাইদুর রহমানের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় দায়িত্ব হস্তান্তরের সময় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জেএইচ খান লেলিন তাকে মৃত ঘোষণা করেন।কর্তব্যরত চিকিৎসক জেএইচ খান লেলিন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

নিহত এসআই সাইদুর রহমান স্ত্রী, এক কন্যা এবং এক পুত্রের জনক ছিলেন। তার বয়স হয়েছিল ৪৪ বছর। পরবর্তীতে লাশ মহিপুর থানায় নিয়ে আসার পর দুপুর ১২টায় থানার সামনে জানাজা অনুষ্ঠিত হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পটুয়াখালী পুলিশ লাইনসে দ্বিতীয় জানাজা শেষে অফিসিয়াল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বরিশাল শহরের হাতেম আলী কলেজ সংলগ্ন তার পৈতৃক বাড়িতে মরহুমের লাশ দাফন করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network