শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

দক্ষিণ কোরিয়ার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪, আহত ৬০

আপডেট: March 21, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দক্ষিণ কোরিয়ার মধ্যাঞ্চলীয় দেজন শহরের একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৬০ জন। আহতদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।গতকাল শুক্রবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে শনিবার বিকেলে পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কারখানায় আগুন লাগার সময় ভেতরে প্রায় ১৭০ জন শ্রমিক কাজ করছিলেন। অনেকে প্রথম তলা থেকে জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা ন্যাম দেউক-উ বলেন, আগুন অনেক দ্রুত ছড়িয়ে পড়ছিল। যে কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই শ্রমিকরা ভবন থেকে লাফিয়ে পড়তে শুরু করেন। ভবন ধসে পড়ার আশঙ্কায় উদ্ধারকাজে দেরি হয়। এছাড়া কারখানায় সোডিয়ামসহ অত্যন্ত সক্রিয় ২০০ কেজি রাসায়নিক পদার্থ মজুত ছিল। যেগুলো পানির সঙ্গে মিশলে বিস্ফোরণ ঘটার শঙ্কা ছিল। সেজন্য প্রথমে সেগুলো সরিয়ে নিয়ে মূল কার্যক্রম শুরু হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে পাঁচ শতাধিক দমকলকর্মী, পুলিশ ও জরুরি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়। ক্রেন ব্যবহার করে ভবনের ওপর পানি ছোড়া হয়। বিপজ্জনক এলাকায় পৌঁছাতে দুটি চালকবিহীন অগ্নিনির্বাপক রোবটও ব্যবহার করা হয়েছে। তবে শনিবার বিকেল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, আহতদের মধ্যে কেউ কেউ ধোঁয়ায় শ্বাস না নিতে পেরে অসুস্থ হয়ে পড়েন। কিছু মানুষ ভবন থেকে লাফ দেওয়ার সময় আহত হয়েছেন। আগুনে নিহত ১৪ জনের মধ্যে ৯ জনকে তৃতীয় তলার একটি জিম লকাররুম থেকে উদ্ধার করা হয়েছে।কারখানাটি হুন্দাই ও কিয়া মোটরসহ বড় বড় কোম্পানির যন্ত্রাংশ সরবরাহকারী। আগুনের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, কর্মকর্তারা তদন্ত কার্যক্রম শুরু করছেন। তবে এখনও বিস্ফোরণের শঙ্কা রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং উদ্ধারকাজে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সূত্র: গার্ডিয়ান

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network