দর্শনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক

আপডেট: June 18, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এনামুল হক ওরফে বিপুল (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ই জুন) রাত পৌনে ৯টার দিকে পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক এনামুল হক ওরফে বিপুল একই গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই সাইফুল মোল্লা সঙ্গীয় অফিসার ফোর্সসহ বুধবার রাত পৌনে ৯টার দিকে দক্ষিণ চাঁদপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই গ্রামের মেসার্স তানজিল এন্টারপ্রাইজের দক্ষিণ পাশের ইটের রাস্তার উপর হতে এনামুল হক ওরফে বিপুল নামের একজনকে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট। যার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।

দর্শনা থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network