১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ পাহাড়ি জনপদে বিজিবির অনন্য উদ্যোগ: লোগাং জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম দর্শনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক

দর্শনায় ১৯৫ বোতল ফেন্সিডিলসহ বাবা-ছেলে আটক

আপডেট: মার্চ ২৩, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ফেন্সিডিলসহ আটককৃত বাবা ও ছেলে 

দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯৫ বোতল ফেন্সিডিলসহ বাবা ও ছেলেকে আটক করেছে। শুক্রবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রাঙ্গিয়ারপোতা গ্রামের রকিম মিয়া (৫০) ও তাঁর ছেলে রিপন মিয়া (২৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই সোহেল রানা সঙ্গীয় অফিসার ফোর্সসহ শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা গ্রামের উত্তরপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ওই গ্রামের রিপন মিয়ার শয়নকক্ষের খাটের নিচ হতে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া রিপন মিয়ার পিতা রকিম মিয়ার শয়নকক্ষের খাটের নিচ হতে উদ্ধার করা হয় ৪৫ বোতল ফেন্সিডিল। অভিযানে মোট ১৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। আটক করা হয় রিপন মিয়া ও তাঁর বাবা রকিম মিয়াকে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network