শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

দর্শনায় ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক, মোটরসাইকেল জব্দ

আপডেট: November 18, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেলসহ আটককৃত দুই যুবক

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ (ছয়) হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে। এসময় জব্দ করা হয় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল।

শনিবার (১৮ই নভেম্বর ২০২৩ খ্রি.) বেলা ১১টার দিকে দর্শনা পৌরশহরের পরানপুর এলাকা হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- দর্শনা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার লালু মুন্সির ছেলে পারভেজ (২০) এবং দর্শনা হল্ট স্টেশন পাড়ার আব্দুল খালেকের ছেলে সাব্বির ইসলাম (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই নীতিশ বিশ্বাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ শনিবার বেলা ১১টার দিকে দর্শনা থানাধীন পরানপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই গ্রামের জনৈক হাবিবুর রহমান হাবুর পরানপুর কফি হাউজ অ্যান্ড ফাস্টফুড দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে দুই যুবককে আটক করা হয়। এসময় তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ছয় হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল।

এ ঘটনায় আটককৃত দুই যুবককের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network