শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় প্রজন্মলীগের দুই নেতা আটক

আপডেট: August 18, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে পালানোর সময় আওয়ামী প্রজন্মলীগের দুই নেতা বিজিবির হাতে আটক হয়েছে। রবিবার (১৮ই আগস্ট ২০২৪) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাজশাহীর বাগমারা থানার খাজুরা গ্রামের মনির হকের ছেলে ফজলুল হক (৩৭) এবং কুষ্টিয়ার ভেড়ামারা থানার কাজিহাটা গ্রামের আশরাফুল আহমেদের ছেলে বুলবুল আহমেদ (৪০)।

বিজিবি জানায়, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশের দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের পাশ থেকে সন্দেহজনক দুজনকে বিজিবির টহলদল আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে স্বীকার করেছেন। তারা দুজনই আওয়ামী প্রজন্মলীগের সক্রিয় নেতা। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে একটি ল্যাপটপ, অসংখ্য সীল, দলীয় প্যাড ও সার্টিফিকেট উদ্ধার করা হয়।

আটক দুজনকে দর্শনা থানায় সোপার্দ করা হয়েছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করে দর্শনা থানায় সোপার্দ করেছে বিজিবি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network