শিরোনাম
বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫

দলীয় বিবেচনায় ত্রাণ দেয়ার ফলে অসহায় মানুষ বঞ্চিত হচ্ছে : চরমোনাই পীর

আপডেট: April 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম  বলেছেন, করোনা মহামারিতে দরিদ্র অসহায় ও মধ্যবিত্তরা মানবেতর জীবনযাপন করছে। এসব অসহায় মানুষের ত্রাণ নিয়ে সরকারদলীয় নেতাদের দুর্নীতি সহ্য করা যায় না।

তিনি বলেন, জাতির এই ক্রান্তিকালে যারা অসহায় মানুষের মুখের আহার কেড়ে নেয়, তারা মানুষ নামের পশু। এদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে চরমোনাই পীর এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, তারা দলীয় বিবেচনায় ত্রাণ দিচ্ছে, ফলে অনেক অসহায় ও মধ্যবিত্তের মানুষ ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি ত্রাণ নিয়ে আওয়ামী লীগের নেতাদের হরিলুট অবস্থা বিশ্বে বাংলাদেশকে কলঙ্কিত করছে। যারা এভাবে জাতির দুর্দিনেও ত্রাণ চুরি করে এরা জাতীয় গাদ্দার, এরা লুটেরা।

তিনি বলেন, চালচোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। ধরা পড়ার সঙ্গে সঙ্গেই জেল দিন। ত্রাণচোরদের জনপ্রতিনিধি থাকার কোনো অধিকার নেই।

চরমোনাই পীর আরও বলেন, সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও ডিসির নেতৃত্বে সর্বদলীয় ত্রাণ সমন্বয় কমিটি গঠন করে, তাদের মাধ্যমে তালিকা প্রস্তুত করে ত্রাণ বিতরণ করলে আশা করা যায় অসহায় ও বঞ্চিত জনগোষ্ঠীর কাছে খাদ্যসামগ্রী পৌঁছবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network