দামুড়হুদায় পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার, আটক ৪

আপডেট: June 1, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় তাদের হাতে আটক হয়েছে চার যুবক। জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল। আটককৃতরা হলো, রাজবাড়ী জেলার সদর থানাধীন বিনোদপুর গ্রামের বাসুদেব মণ্ডলের ছেলে গোপীনাথ মণ্ডল (৩৪), একই থানাধীন লক্ষ্মীকোল গ্রামের জব্বার সরদারের ছেলে সাইদুল সরদার (৩৫), চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন সদাবরী গ্রামের মোশারফ হোসেনের ছেলে মামুন হোসেন (২৬) এবং একই গ্রামের মিজানুর রহমানের ছেলে মনিরুল ইসলাম (২১)।

বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, দামুড়হুদা মডেল থানাধীন কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশের এসআই ইমরান হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বৃহস্পতিবার (১লা জুন) ভোর সাড়ে ৪টার দিকে কানাইডাঙ্গা গ্রামস্থ বাটিকাবাড়ি মোড়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ গোপীনাথ মণ্ডল ও সাইদুল সরদারকে আটক করেন। এছাড়া একই ক্যাম্পের পুলিশ সদস্যরা বুধবার (৩১ মে) রাত সাড়ে ১০টার সময় বাঘাডাঙ্গা গ্রামের জামে মসজিদের সামনে কার্পাসডাঙ্গা টু দর্শনা সড়কের উপর হতে ৫০০ গ্রাম গাঁজা ও একটি এফজেড-এস মোটরসাইকেলসহ মামুন হোসেন এবং মনিরুল ইসলামকে আটক করেন। এসব ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারের ঘটনায় দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করে আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network