দামুড়হুদায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: July 14, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের মাঝে গাঁজাসহ আটককৃত আসামি মুকুল জোয়ার্দ্দার

চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মুকুল জোয়ার্দ্দার (৪২) নামের একজনকে আটক করেছে। বৃহস্পতিবার (১৩ই জুলাই) দুপুরে উপজেলার কলাবাড়ী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুকুল জোয়ার্দ্দার কলাবাড়ী গ্রামের মাঠপাড়ার মৃত সাত্তার জোয়ার্দ্দারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

তিনি জানান, এসআই সমীর চন্দ্র দাসের নেতৃত্বে দামুড়হুদা থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে কলাবাড়ী গ্রামের মাঠপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মুকুল জোয়ার্দ্দার নামের একজনকে হাতেনাতে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network