শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

দামুড়হুদায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আপডেট: July 26, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

র‌্যাবের মাঝে গ্রেফতারকৃত আসামি আনসার আলী

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে হত্যা মামলার দীর্ঘদিনের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার জয়রামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আনসার আলী (৬০) ঝিনাইদহের কোটচাঁদপুর থানাধীন সাফদারপুর গ্রামের মৃত হামেদ আলীর ছেলে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প হতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানতে পারে যে, কোটচাঁদপুর থানার মামলা নং-০৪, জিআর নং-২৫/১২, ধারা-৩০২/৩৪ পেনাল কোডের হত্যা মামলার দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আনসার আলী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন জয়রামপুর গ্রামস্থ এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আভিযানিক দলটি জয়রামপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আনসার আলীকে গ্রেফতার করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network