শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

দায়িত্বরত সংবাদকর্মীদের সঙ্গে দায়িত্বশীল আচরণ করার আহ্বান:খান মেহেদী!

আপডেট: October 30, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :- রাজনৈতিক সমাবেশে সাংবাদিকরা কোনো পক্ষ নয় বরং ঘটনার নির্মোহ প্রত্যক্ষদর্শী। এরপরও সাংবাদিক দের ওপর হামলা এবং কাজে বাধা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকার বার্তা নিউজ এডিটর এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বাকেরগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক খান মো:মেহেদী।

আজ সোমবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে এ নিন্দা জানান। গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের সমাবেশের সময় প্রায় ৩০ জন সংবাদকর্মী হামলা ও আঘাতের শিকার হয়েছেন। গণমাধ্যমের গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। র‌্যাক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির সংবাদ সংগ্রহ করেন। তারা তা জনগণের সামনে তুলে ধরেন।

কিন্তু এই দায়িত্ব পালনের সময় তাদের ওপর আক্রমণ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগের। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, সে জন্য সব রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। সাংবাদিক নির্যাতনের ঘটনায় যে বা যারা জড়িত তাদের দ্রুত খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network