দিঘীতে সাঁতার কাটতে গিয়ে উপ-কর কমিশনারের মৃত্যু

আপডেট: May 4, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নোয়াখালীর চাটখিলে দিঘীতে সাঁতার কাটতে গিয়ে এক উপ-কর কমিশনারের মৃত্যু হয়েছে। নিহতের নাম ওমর ফারুক মাসুম (৩৫ )। সে উপজেলার খিলপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের কাশেম আলী মিছাব বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে এবং ঢাকায় উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার দুপুরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মল্লিকা দিঘীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওমর ফারুক মাসুম ৩১তম বিসিএসে যোগদানের পর ঢাকার উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার দুপুরের দিকে ওমর ফারুক মাসুম ৬ জন বন্ধু এবং সহকর্মীসহ মল্লিকা দিঘীতে গোসল করতে নেমে সাঁতার কেটে দিঘীর মাঝখানে যান।

৬ জন বন্ধু এবং সহকর্মী ফিরে আসতে পারলেও তিনি দিঘীর মাঝখান থেকে সাঁতরিয়ে দিঘীর ঘাটে ফিরে আসতে পারেননি। খবর পেয়ে খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইকবাল হোসেন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মাসুমের সন্ধানে দিঘীতে তল্লাশি অভিযান চালায়। পরে বিকেল সোয়া ৫টার দিকে নিহত উপ-কর কমিশনারের মরদেহ উদ্ধার করে চাটখিল উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, কয়েক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দিঘী থেকে উপ-কর কমিশনারের মরদেহ উদ্ধার করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network