শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

দিনাজপুরে ফেনসিডিলসহ কথিত ‘নারী সাংবাদিক’ ধরা, সঙ্গে স্বামীও

আপডেট: May 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দিনাজপুরে ঘোড়াঘাটে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ কথিত নারী সাংবাদিক এবং তার স্বামীকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার বলাহার বাজার নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকার লিয়াকত আলীর ছেলে মুন্না বিহারী (৪০) ও তার স্ত্রী কথিত সাংবাদিক শাপলা আক্তার সৃষ্টি (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন জানান, মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বলাহার বাজারে অবস্থান নেয়। এসময় হিলি থেকে মোটরসাইকেলে বগুড়া যাওয়ার পথে বলাহার বাজারে গাড়িটিকে পুলিশ সদস্যরা থামার জন্য সংকেত দেয়। তারা গাড়িটি না থামিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া করে আটক করে। এসময় তাদের কাছ থেকে ব্যাগে মোড়ানো ১৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network