দুই হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

আপডেট: March 5, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নোয়াখালী শহরের হাউজিং এষ্টেট এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।বুধবার (৫ মার্চ) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত নাজমা আক্তার (৩৫) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের মৃত আহম্মদ উল্যাহর মেয়ে। তার স্বামী এরশাদ (৩৮) কক্সবাজারের টেকনাফ থানার হীলা ইউনিয়নের পূর্ব শিকদার পাড়ার নাজিম উদ্দিন মৌলভী বাড়ির আলী আহাম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নোয়াখারীতে মাদক কারবারের সঙ্গে জড়িত। গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিত নোয়াখালী শহরের হাউজিং এষ্টেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদরে কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় ও নোয়াখালীতে মামলা রয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, “তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network