১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম

দুবাই থেকে ফিরলেন আরও ১৫৩ বাংলাদেশি

আপডেট: জুলাই ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: দুবাই থেকে ফিরলেন আরও ১৫৩ বাংলাদেশিইউএস বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ করোনা পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আটকে পড়া আরও ১৫৩ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরেছেন।

আজ বুধবার (৮ জুলাই) ভোর পৌনে ৫টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম মাধ্যমকে জানান, দুবাই থেকে ফেরা এ যাত্রীদের প্রত্যেকেই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছেন। এ কারণে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।

করোনা পরিস্থিতিতে এর আগে চেন্নাই, কলকাতা, দিল্লি, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ফ্রান্সে বিশেষ ফ্লাইট পরিচালনা করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।সর্বশেষ মঙ্গলবার (৭ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন ১৬২ বাংলাদেশি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network