শিরোনাম
পরিচ্ছন্ন বাকেরগঞ্জ গড়তে মাঠে ইউএনও ঝালকাঠিতে নতুন করে ২৬ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন গৌরনদী উপজেলা জাকের পার্টির সভাপতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, উন্নত চিকিৎসায় ঢাকায় সড়কের পাশের ঝোপঝাড় নিজ হাতে পরিষ্কার করে প্রশংসায় বাকেরগঞ্জের ইউএনও বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সূর্য্য তোরণ ক্লাবের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান “জাহেলিয়াতের মরুভূমিতে ইসলামের সুশীতল ছায়া: মহানবী (সা.)-এর সমাজ সংস্কার” চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় বিশ্বনবী (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা

দুমকিতে ইলিশ সংরক্ষণ অভিযান বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট: September 30, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :
প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষ্যে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২দিন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পর্কিত উপজেলা টাস্ক ফোর্স কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন মাসুদ, দুমকি থানার ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ জিল্লুর রহমান সোহরাফ, দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, জাতীয়তাবাদী মৎস্য দলের সভাপতি মোঃ হাবিবুর রহমান ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম,
পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (রু.দা.) একেএম সফিকুল ইসলাম, , লেবুখালী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ খলিলুর রহমান, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান ফোরকান, ও দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খান, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, লেবুখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ খালেক হাওলাদার, সাধারণ মোঃ রফিকুল ইসলাম, প্রমুখ ।
সভায় আগামী ৪ঠা অক্টোবর থেকে ২৫ অক্টোবর/২০২৫ পর্যন্ত ইলিশ মাছ ধরা, সংরক্ষণ,বিপনন ও বিক্রি নিষিদ্ধের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network