দুমকিতে এক কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

আপডেট: April 17, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ৮টার দিক এসআই মোঃ সাকায়েত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অন্যান্য অফিসার-ফোর্সসহ বিশেষ অভিযানে নিয়োজিত থাকাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থানা ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর চেকপোষ্ট চলাকালে মোঃ যুবায়েদ হোসেন (২১), পিং- আঃ রাজ্জাক তালুকদার, সাং- বহালগাছিয়া, পটুয়াখালী পৌরসভা, মোঃ মুসা আকন (২৫) পিতা-গোলাম মোহাম্মদ আকন, সাং জয়ঘোড়া, এবং মোঃ তাবজিল হোসেন(২৪) পিতা- জাকির হেসেন, সাং -কাছিপাড়া, উভয় থানা-বাউফল, জেলা-পটুয়াখালীদের আটক করে। এসময় তাদের নিকট থাকা ব্যাগের মধ্য হইতে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network