শিরোনাম
আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

দুমকিতে ট্রলি–অটোর মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্য

আপডেট: December 10, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ইউনুছ, দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ট্রলি ভ্যান ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে সিয়াম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে আমির হোসেনের রাস্তার মাথা এলাকার গ্রামীণ ব্যাংকের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম পটুয়াখালী সদর উপজেলার ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের মোঃ ইউসুফ হাওলাদার এর ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন ছুটে এসে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে অটোর চালক জানান যে ভেতরে আর কেউ নেই। পরে পানি পরিষ্কার হলে স্থানীয় এক নারী পানির নিচে পড়ে থাকা সিয়ামের প্যান্ট দেখে চিৎকার করেন এবং তাকে উদ্ধার করা হয়।
গুরুতর আহত অবস্থায় সিয়ামকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, “বালুবোঝাই একটি টমটমের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে অটোটি রাস্তা থেকে ছিটকে পুকুরে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। নিহত সিয়ামের মরদেহ হাসপাতালের হেফাজতে রাখা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network