শিরোনাম
ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়ল বিরল ‘সার্জেন্ট মেজর’ মাছ রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি সদস্য! চোরাই ইজিবাইক ও শ্যালোমেশিনসহ চোরাকারবারি চক্রের চার সদস্য গ্রেপ্তার তালতলীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা

দুমকিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

আপডেট: December 4, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

দুমকি প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকি উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে খোরশেদ কাক্কুর ভাতের হোটেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানের মালিক সোহেল হাওলাদার সর্বস্ব হারিয়ে পথে বসেছেন।

বৃহস্পতিবার সকালে হোটেলের রান্নাঘর থেকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।স্থানীয়রা জানান, হোটেলের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গেই তা দ্রুত পুরো দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর পটুয়াখালী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

দোকানের মালিক সোহেল হাওলাদার জানান, ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাঁর স্বপ্নের দোকানটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। এতে তাঁর সমস্ত মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।ক্ষতিগ্রস্ত সোহেল হাওলাদার কান্নায় ভেঙে পড়ে বলেন এই দোকানটি আমি নিজের সর্বস্ব টাকায় গড়ে তুলেছিলাম। আগুনে সব শেষ হয়ে গেল। এই হোটেলটাই ছিল আমার একমাত্র আয়ের পথ ও ভরসা এখন সেটিও বন্ধ হয়ে গেল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network