দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের মানববন্ধন

আপডেট: September 6, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকিতে যুবদলের অযোগ্য ও আওয়ামী ফ্যাসিস্ট, জাতীয় পার্টির সক্রিয় লোক দিয়ে কমিটি দেওয়ার অভিযোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার নতুন বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গত ২৬ আগস্ট কেন্দ্রীয় যুবদলের ভেরিফাইড ফেসবুক পেইজে দুমকি উপজেলা যুবদলের একটি আংশিক কমিটি দেওয়া হয়। সেই কমিটিতে অযোগ্য ও আওয়ামী ফ্যাসিস্ট, জাতীয় পার্টির সক্রিয় লোক দিয়ে কমিটি দেওয়ার অভিযোগে এনে মানববন্ধন কর্মসূচি করেন যুবদলের একাংশের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন দুমকি উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা।
বক্তারা বলেন কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন না করে অযোগ্য ও আওয়ামী ফ্যাসিস্ট, জাতীয় পার্টির সক্রিয় লোক দিয়ে কমিটি দেওয়া হয়েছে। এ কমিটি বিলুপ্তি ঘোষনা করে যারা দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রাম করে আসছে তাদের মূল্যায়ন করে কমিটি দেওয়ার দাবি জানান।উল্লেখ্য, কমিটি ঘোষণার পর থেকে উত্তপ্ত হয়েছে দুমকীর রাজপথ। ঝাড়ু মিছিল, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি সহ দুপক্ষের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network