শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

দুমকীতে বিয়ে বাড়িতে বরকে ‘ডিজেল’ উপহার

আপডেট: March 25, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় এক বিবাহ অনুষ্ঠানে বরকে ডিজেল উপহার দিয়ে চমক সৃষ্টি করেছেন অতিথিরা। সারা দেশে চলমান জ্বালানি তেলের সংকটের প্রতিবাদে এবং এর প্রয়োজনীয়তা তুলে ধরতে প্রতীকী হিসেবে তারা এই ভিন্নধর্মী উপহার প্রদান করেন।মঙ্গলবার পটুয়াখালীর দুমকীতে আয়োজিত এক বিয়ের অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতারা বরের হাতে সাধারণ উপহারের পরিবর্তে ডিজেল তুলে দেন। এই ব্যতিক্রমী উপহারটি বিয়েবাড়িতে উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

আয়োজকরা জানান, বর্তমানে ডিজেলের তীব্র সংকটের কারণে সাধারণ মানুষ ও কৃষকরা ভোগান্তিতে রয়েছেন। বর্তমান পরিস্থিতির বাস্তবতাকে মাথায় রেখেই এমন অভিনব উপহার দেওয়া হয়েছে। স্থানীয়রা বিষয়টিকে একটি সচেতনতামূলক উদ্যোগ হিসেবে দেখছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network