১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

দুর্যোগ মোকাবেলায় গঠনমূলক উদ্যোগ নিতে প্রস্তুত বিএনপি: ফখরুল

আপডেট: এপ্রিল ১৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ জাতীয় দুর্যোগ মোকাবিলায় যেকোনো গঠনমূলক উদ্যোগে শামিল হতে প্রস্তুত বিএনপি। আজ  সোমবার (১৩ এপ্রিল) বাম জোটের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সর্বদলীয় বৈঠকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

এসময় সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্য, দেশপ্রেম ও সততাই করোনা মোকাবিলা করতে পারে।বৈঠকে সূচনা বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের নেতা বজলুর রশীদ।এছাড়াও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের ভুলে করোনা পরিস্থিতি জটিল হয়েছে। বেশি করে পরীক্ষা ও লকডাউন কার্যকর করার দাবি জানান তিনি।

করোনাকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে সব মত-পেশার অংশগ্রহণে জাতীয় দুর্যোগ কমিটির দাবি জানান জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network