দেশি এবং আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র হচ্ছে, সজাগ থাকুন : প্রধানমন্ত্রী

আপডেট: May 17, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: শেখ হাসিনা বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে একটা গভীর ষড়যন্ত্র চলতেই থাকবে, যেন আমাদের অর্জনগুলো নস্যাৎ হয়। তবে কেউ যাতে জনগণের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে, নজর দিতে হবে।’

তিনি বলেন, আওয়ামী লীগই একমাত্র দল, যারা বাংলাদেশের মানুষের কল্যাণের চিন্তা করে। বাকি সব লুটেরার দল। তারা এ দেশের মানুষের কল্যাণের চিন্তা করে না। সে কথা মাথায় রেখে ওই সন্ত্রাসের দল, খুনির দল, ওই যুদ্ধাপরাধীদের দল যেন আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে নজর দিতে হবে।

বাংলাদেশের অর্জন নস্যাৎ করতে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

আজ বুধবার (১৭ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network