দৌলতখানে সুপারি পাহাড়ায় বাগানে রাত্রিযাপন, গলাকাটা লাশ উদ্ধার

আপডেট: September 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্র‌তি‌বেদক: ভোলার দৌলতখানে আব্দুল সাত্তার (৬০) নামে এক দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৯ সেপ্টেম্বর)  সকালে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবিউল্লাহ হাওলাদার বাড়ির সুপারি বাগান থেকে এ লাশ  উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকেই হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল সাত্তার ওই ওয়ার্ডের ইউপি সদস্য হাবিব উল্লাহর ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল সাত্তার কয়েকদিন ধরে তার বাগানের সুপারি চুরি হওয়ার আশঙ্কায় বাগানেই রাত্রিযাপন করতেন। গতকাল রাতে ওই বৃদ্ধকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে ওই বাগানেই ফেলে যায়। সকালে স্থানীয়রা তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটা হয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়ছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সেটা বের করতে তদন্ত চলছে বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network