শিরোনাম
সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ

ধর্মীয় অনুভূ‌তিতে আঘাত করায় পটুয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট: November 14, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

সামা‌জিক যোগাযোগ মাধ‌্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অপপ্রচার চালানোর অ‌ভিযোগে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক গণ‌শিক্ষা‌বিষয়ক সম্পাদক মো. আবদুল্লাহ আল নোমান মিঠুকে গ্রেফতার করেছে পু‌লিশ।

শুক্রবার বিক‌েল সাড়ে ৫টার দি‌কে শহর সংলগ্ন আউ‌লিয়াপুর এলাকা থেকে ডি‌বি পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরু‌দ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

সদর থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) আকতার মোর্শেদ জানান, গত কয়েক‌দিন ধরে ইসলাম ধর্ম নিয়ে তার ফেসবুক আই‌ডিতে ধর্মীয় অনুভূ‌তিতে আঘাতপ্রাপ্ত নানা ধরনের অপপ্রচার চা‌লানো হচ্ছিলো। যা নি‌য়ে সামা‌জিক যোগাযোগ মাধ‌্যমে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সৃ‌ষ্টির পাশাপা‌শি তীব্র প্রতিবা‌দের ঝড় ওঠে। যা পরে বিক্ষোভে প্রকাশ পায়।

পটুয়াখালী জেলা পু‌লিশের নজরে আস‌লে বিষয়টি পর্যবেক্ষণ করে শুক্রবার দুপুর থেকে তাকে আট‌কের জন‌্য অ‌ভিযা‌নে নামে পুলিশ। এক পর্যায়ে বিকেল সাড়ে ৫টায় আউ‌লিয়াপুর থে‌কে তাকে গ্রেফতার ক‌রা হয়। তার বিরুদ্ধে পু‌লিশ বাদি হয়ে ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। তার নাম আবদুল্লাহ আল নোমান মিঠু হ‌লেও ফেসবু‌কে নোমান মিঠু না‌মে প‌রি‌চিত।

উল্লেখ‌্য, পটুয়াখালী জেলাসহ দেশের বি‌ভিন্ন এলাকায় নোমান মিঠু একজন ব্লগার হিসাবেও প‌রি‌চিত। সাম্প্রতিক সময়ে পটুয়াখালী শহরের বি‌ভিন্ন স্থানে বন্ধুদের নিয়ে প‌রিত‌্যক্ত জ‌মিতে কৃষ্ণচূড়া গাছ লা‌গিয়ে “অ‌ক্সি‌জে‌নের ফে‌রিওয়ালা” হিসেবে বেশ প‌রি‌চি‌তি লাভ করেছেন তিনি।

এছাড়াও পৌরসভা ও জেলা প‌রিষ‌দের বি‌ভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ফেসবুকে তুলে ধরে আলোচনায় এসে‌ছিলেন তিনি। কিন্তু গত ক‌য়েক‌দিন ধরে ধর্মীয় অনুভু‌তিতে আঘাত করে স্ট্যাটাস দেয়ায় তোপের মুখে পড়েন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network