নওগাঁর সড়কে ৩২ টুকরা লাশ

আপডেট: December 10, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার ১১টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ের পাশে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ধারনা করা হচ্ছে বুধবার রাতের কোন এক সময় উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ের পাশে অজ্ঞাতনামা ওই ব্যক্তি নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক পারাপার হচ্ছিল।

রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়ে রাস্তার ওপর লাশটি পড়ে ছিল।  তার ওপর দিয়ে অন্য যানবাহন চলাচলা করায় মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।সকালে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিন্নভিন্ন পড়ে থাকা লাশের প্রায় ৩২টি টুকরা উদ্ধার করে।মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, লাশটির পরিচয় শনাক্ত করার মত অবস্থায় নেই।  নিহত ব্যক্তির পরিহিত জ্যাকেট, চাঁদর ও লুঙ্গি জব্দ করা হয়েছে।  এগুলো দিয়ে আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network