শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

নতুন ডিজি আসার পরদিনই স্বাস্থ্য অধিদফতরের ২৮ কর্মকর্তা বদলি

আপডেট: July 27, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: স্বাস্থ্য অধিদফতরের সহকারী সার্জন পদমর্যাদার ২৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।এই কর্মকর্তাদের আটজন স্বাস্থ্য অধিদফতরে, ১৯ জন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের গ্রিড হাসপাতালে এবং একজন বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ছিলেন।

রোববার এক আদেশে তাদের আটজনকে বিমানবন্দর স্বাস্থ্য অফিসে এবং ২০ জনকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলায়েত হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বদলি হ‌ওয়া কর্মকর্তাদের ২৮ জুলাই নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মো. বেলাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ৩৯তম বিসিএসে নিয়োগ পাওয়া এই চিকিৎসকদের নিয়মিত বদলির অংশ হিসেবে নতুন জায়গায় পদায়ন করা হয়েছে।

‘সোহরাওয়ার্দী হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসকের স্বল্পতা ছিল। আর বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রে এখন কাজের চাপ বেড়েছে। এ কারণে সেখানে আটজনকে দেয়া হয়েছে।’করোনাভাইরাসের মহামারীর মধ্যে নানা কেলেঙ্কারিতে সমালোচনায় থাকা স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে ইতিমধ্যে পরিবর্তন এসেছে। হাসপাতাল শাখার পরিচালককেও বদলি করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network