নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

আপডেট: August 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
গাজীপুর নদীর উত্তর গাজীপুর এলাকায় বন্ধুদের সাথে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর ছাত্র রিফাতের (১০) মৃত্যু হয়েছে। আজ (সোমবার) বিকেল সাড়ে ৫টায় দিকে তাঁর মরদেহ নদীর এক জেলের জাল থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আজ দুপুর ১টার দিকে স্থানীয় পাঁচ বন্ধুর সাথে গোসল করতে নামেন রিফাত। সাঁতরে নদীর মধ্যে গিয়ে তিনি আর ফিরে আসেননি। ৪ ঘণ্টা খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে আমতলী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে স্থানীয় এক জেলের জালে পেচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।

নিহত রিফাত ওই এলাকার মাহেন্দ্রা চালক আবুল কালাম হাওলাদারের পুত্র ও গাজীপুর বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network