শিরোনাম

নয়াপল্টনে দলে-দলে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

আপডেট: October 28, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র মুক্তি’র ১ দফা দাবিতে দলটির মহাসমাবেশ আজ।দুপুর ২টায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে শনিবার এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোর থেকেই দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। গতকাল রাত থেকে নয়া পল্টন এলাকায় বিএনপি কিছু নেতাকর্মী ছিলেন।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মালিবাগ, কাকরাইল, নাইটিংগেল, মৎসভবন, ফকিরাপুল, মতিঝিল, আরামবাগ ইত্যাদি মোড়ে হয়ে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসছে।বেলা বাড়ার সাথে সাথে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে। রাজধানীর বিভিন্ন ইউনিটিনের ছোট ছোট মিছিলে আসছে। স্লোগানে-স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন।

সমাবেশ কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশি বাধা হামলা মোড়ে মোড়ে তল্লাশি গ্রেফতার উপেক্ষা করে সকাল সকাল এত লোক কোথা থেকে এলো। কাকরাইল উইলস লিটন ফ্লাওয়ার স্কুল থেকে ফকিরাপুল, বিজয়নগর, সেগুনবাগিচা সকল এলাকা প্রায় পরিপূর্ণ। মিছিলে মিছিলে সরগরম গোটা এলাকা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network