নরসিংদীতে ১০ টাকায় মিলছে হাজার টাকার ঈদ বাজার

আপডেট: April 29, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: হাসি ফুটুক সবখানে, সবার মাঝে’ স্লোগানে নরসিংদীর পলাশে ১০ টাকায় পাওয়া যাচ্ছে সেমাই, দুধ, চিনি, চাল, আলু, ডাল, তেল, পেঁয়াজ, হলুদ, ধনিয়াসহ দশটি পণ্যের ঈদ বাজার।

শুক্রবার সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের উত্তর দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্যান্ডেল করে সারি সারি দোকান বসিয়ে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ১০ টাকার বিনিময়ে হাজার টাকার ঈদ বাজারের এই আয়োজন করা হয়।

মালিতা স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে এ বাজারের উদ্বোধন করেন পলাশ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মন্টু।

স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি মো. হানিফ মিয়া বলেন, সমাজের বিত্তবান যারা আছেন, তাদের থেকে আমরা বিভিন্ন সময় অর্থ সহায়তা নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তা বিতরণ করি। তারই ধারাবাহিকতায় অন্যান্য সময়ের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত ১২০ জন মানুষের জন্য ১০ টাকার ঈদ বাজারের উদ্যোগ নিয়েছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network